bhorerdarpan
৪ এপ্রিল ২০২০, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে পুলিশি তৎপরতায় জনশূন্য রাস্তা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : সরকারের ঘোষণা অনুযায়ী বিনা কারণে রাস্তায় না নেমে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভার বিস্তার রোধ ঠেকাতে জয়পুরহাটের পাঁচবিবির রাস্তা-ঘাট এখন জনশূন্য। শনিবার সকাল থেকে দেখা যায়, পাঁচবিবি থানার একদল পুলিশ পাঁচমাথা ও গোহাটির তিনমাথা মোড়ে অবস্থান নিয়ে জয়পুরহাট-হিলি পাকা রাস্তা দিয়ে একের অধিক মটরসাইকেলে চেপে চলাচল করা যাত্রীকে থামিয়ে উপযুক্ত কারণ দর্শিয়ে যেতে দিচ্ছে। অপরদিকে, সঠিক কারণ দর্শাতে না পারলে মটর সাইকেলের ঐ আরোহীকে গুনতে হচ্ছে জরিমানা। একারণে পাঁচবিবির ছোট-বড় পাকা রাস্তাগুলো লোকশুন্য হয়ে পাঁচবিবি যেন অঘোষিত লক ডাউনে পরিণত হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান নিজে উপস্থিত থেকে থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যদের সহায়তায় প্রচন্ড রোদে রাস্তায় দাঁড়িয়ে এসব কাজ করতে দেখা যায়। এসময় ওসির সঙ্গে ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই মো. ফারুক হোসেন, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই অসিত কুমার, এএসআই মিজানুর রহমান ও তারা মিয়াসহ পুলিশ সদস্যরা। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বলেন, করোনা মোকাবেলায় আমরা থানা পুলিশ উপরের নির্দেশনায় এ মাসের প্রথম দিন থেকে এসব কার্যক্রম শুরু করেছি। তিনি আরো বলেন, এডিসনাল এসপি, সার্কেল এসপি, ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে যেসব মটরসাইকেল আরোহী বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই এবং বিনা কারণে রাস্তায় বের হয়েছে এ সকল অনেককে জরিমানা ও মামলা দেওয়া হয়েছে। দেশ থেকে করোনার প্রভাব মুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওসি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০