Bhorer Darpan
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাহাড়ের সাম্প্রদায়িক শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে লংগদু জোনে আলোচনা 

পাহাড়ের সাম্প্রদায়িক শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে লংগদু জোনে আলোচনা 

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ব  বজায় রাখতে ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে  লংগদু সেনা জোনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ( ২৮ সেপ্টম্বর) বেলা ১২টায় রাঙ্গামাটির  লংগদু জোনে পাহাড়ের সাম্প্রদায়িক শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে আলোচনা শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মীর মোর্শেদ এসপিপি; পিএসসি”র প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন, অত্র জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন। এছাড়াও স্থানীয় পুলিশ বাহিনী ,আনসার বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, 

গণ্যমান্য ব্যক্তিবর্গ,  বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মী এবং অত্র জোনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে কোনো অপতৎপরতা রুখে দিতে প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে নিবিড় সম্পর্কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

লংগদু জোনের জোন কমান্ডার এর পক্ষ হতে জানান, “পাহাড়ে উন্নয়ন, স্থিতিশীলতা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ  বজায় রাখতে হলে সাম্প্রদায়িক সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। সেনাবাহিনী সর্বদা স্থানীয় প্রশাসন ও জনগণের পাশে আছে এবং থাকবে।”

উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ লংগদু জোনের এ ধরনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী তথা  লংগদু জোনেকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে শান্তি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি  ও ঐক্য ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০