১৪ মে ২০২০, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ২ পক্ষের সংঘর্ষে ১৯ জন আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের আলামকাঠী-মুক্তারকাঠী-ব্রাহ্মনকাঠী এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে মারাত্মক আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরামুল কবির জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে রাত ৮ টার দিকে ব্রাহ্মনকাঠী গ্রামের স্বপন সেখের ছেলে শান্ত (২৪) ও হায়দার সেখের ছেলে সুমন (২৫) এর সাথে মুক্তারকাঠী গ্রামের কুদ্দুস মীরের ছেলে রানা’র (২৫) বাকবিতান্ডা ও মারামারি হয়। এ ঘটনার জের ধরে রাত ৯টার দিকে দুই গ্রুপের লোকজন লাঠি সোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের কমপক্ষে ১৯ জন আহত হয়েছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায় গাঁজা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আহতরা হলো- রুবেল, লোকমান ওরফে মিলন, মিজান, রুম্মান, রবিউল, রাকিব, মুনান, সুমন, রুমা, জসিম, শান্ত, রানা, রাসেল, ফারুক, রনি, আক্কাস মোল্লা, শাহীন মোল্লা, রফিক ও ইমরান। এদের মধ্যে মারাত্মক আহত রুমা (২৮), পারুক (৩০) ও লোকমান ওরফে মিলন (৩২)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ এলাকায় অভিযানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০