
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার উদ্যােগে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা শহরের কাঠালতলী মসজিদের সামনে পঞ্চাশ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পিসিএনপি রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু, পিসিসিপি সদর উপজেলা শাখার সভাপতি হারুন, সাধারণ সম্পাদক রিমন অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষায় ও আর্তমানবতার সেবায় পিসিসিপি এমন মহতি কার্যক্রম চালিয়ে যাবে। পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে পিসিসিপি’র আন্দোলন সংগ্রাম চলমান রাখার পাশাপাশি নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে সব সময় থাকবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।