Ibrahim Atiullah Anik
১৯ নভেম্বর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে এক শিক্ষিকার দুই প্রতিষ্ঠানে চাকুরী

পীরগঞ্জে এক শিক্ষিকার দুই প্রতিষ্ঠানে চাকুরী

রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় এমপিওভুক্ত শিক্ষিকা কনা আক্তার তথ্য গোপন করে ৬’শ কিলোমিটার দুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানেও একই সময়ে হাজিরা খাতায় স্বাক্ষর, পৃথক ইনডেক্স নম্বরে এমপিওভুক্ত হওয়ায় তার বিরুদ্ধে শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ হয়েছে। উপজেলার রসুলপুর মাহতাবিয়া দ্বি-মূখী স্কুল এ্যান্ড কলেজের ওই শিক্ষিকা কক্সবাজারের পেকুয়া উপজেলার একটি মাদরাসায় প্রভাষক (বাংলা) পদে চাকুরী করছেন।

অভিযোগ ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া দ্বি-মুখী স্কুল এ্যান্ড কলেজে সহকারী শিক্ষিকা (বাংলা) পদে কনা আক্তার ২০১৫ সালের ৯ মে যোগদান করে ১১৩৬৭৯৭ নং ইনডেক্সে এমপিওভুক্ত হন। এরপর তিনি ২০২৩ সালের ১ অক্টোবর ‘এনটিআরসি’ এর প্রভাষক (বাংলা) হিসেবে কক্সবাজারের পেকুয়া উপজেলার মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র আলিম মাদরাসায় যোগদান করে গ০০৫৩৭২৯ নং ইনডেক্সে এমপিওভুক্ত হন।

তিনি তথ্য গোপন করে তার পূর্বের প্রতিষ্ঠানে ইস্তফা না দিয়ে উল্লেখিত দুটি প্রতিষ্ঠানেই একই সময়ে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর এবং পৃথকভাবে দুটি ইনডেক্সভুক্ত হলেও একটি প্রতিষ্ঠান থেকেই তিনি সরকারী অংশের বেতনভাতা উত্তোলন করেছেন। অপরদিকে ওই শিক্ষিকা প্রায় সাড়ে ৪ মাস পর ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারী তার পূর্বের কর্মস্থল থেকে ইস্তফা দিয়েছেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে রসুলপুর মাহতাবিয়া দ্বি-মূখী স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান পীরগঞ্জের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী শিক্ষক মোস্তাফিজার রহমান জানান, ওই শিক্ষিকা তথ্য গোপন করে অন্য প্রতিষ্ঠানে যোগদান করায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছি। শিক্ষিকা কনা আক্তার জানান, পৃথক ইনডেক্সে এমপিওভূক্ত হলেও আমি শুধু একটি প্রতিষ্ঠান থেকে সরকারী অংশের বেতনভাতা উত্তোলন করেছি। পীরগঞ্জ থেকে প্রায় ৬’শ কিলোমিটার দুরে চাকুরী করায় ইস্তফা দিতে দেরি হয়েছে। তিনি আরও বলেন, আমি একজন মহিলা মানুষ। আমাকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।

একইসাথে দুই প্রতিষ্ঠানের হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন কেন এ প্রশ্নে তিনি বলেন আমার ভূল হয়েছে। রসুলপুর মাহতাবিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আবেদ আলী জানান, তথ্য গোপন করায় কনা আক্তারের বিরুদ্ধে মাদ্রাসার একজন শিক্ষক অভিযোগ করেছেন। তদন্তের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০