
“দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে যুব উন্নয়ন অধিদফতরের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় বেকার যুবক-যুবাদের ৭ দিন মেয়াদী দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রংপুরের পীরগঞ্জে জাফরপাড়ায় সম্রাট কল্যাণ ক্লাবের আয়োজনে বুধবার সকালে গাভী পালন বিষয়ে ওই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
সম্রাট যুব উন্নয়ণ ক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপ্তাহিক বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, সাংবাদিক সরওয়ার জাহান, সাংবাদিক আকতারুজ্জামান রানা, পীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা আব্দুর রহিম, সহকারী যুব উন্নয়ণ কর্মকর্তা জয়নুল হক, প্রশিক্ষক আল- মামুন মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণ কোর্সে ৩০ জন যুবক ও যুবা অংশ গ্রহন করছেন। যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।