২৯ এপ্রিল ২০২০, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছার আব্দুল খালেক এখন ফেরিওয়ালা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :   করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ব্যবসার ধরন বদলে দিয়েছে রংপুরের পীরগাছার বাসিন্দা আব্দুল খালেক। আগে দোকানে বসে বই, খাতা, আতর, টুপি ও তাবিজের খোলসহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে দোকান। তাই জীবন বাঁচাতে এখন ফেরি করে বিক্রি করছেন মাস্ক ও হ্যান্ড গøাভসসহ বিভিন্ন সামগ্রী। বুধবার পীরগাছা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় তিনি ফেরি করে এসব সামগ্রী বিক্রয় করছেন।
আব্দুল খালেকের সাথে কথা হলে তিনি জানান, করোনার কারণে অনেকের মতো আমারও ব্যবসা বন্ধ হয়ে যায়। আগের মতো আর দোকান খুলতে পারেন না। চুরি করে দোকান খুললেও পুলিশ এসে ঝামেলা করে। দোকান বন্ধ থাকায় আয় রোজগার বন্ধ হয়ে যায় তার। কিছুদিন বাড়িতে বসে থাকেন। তারপর সংসার চালাতে বাধ্য হয়ে ব্যবসার ধরন পাল্টে ফেলেন তিনি। এখন ফেরি করে মাস্ক, টুপি, গøাভস, বিøচিং পাউডার ও ছোট আকারের স্প্রে মেশিন বিক্রি করছেন।
আব্দুল খালেক আরও বলেন, আগত মোর ইনকাম খারাপ আছিল না। সারাদিন বেচে ৪শ থেকে ৫শ টাকা থাকতো। করোনার জন্য সব বন্ধ হয়া গেইছে।
তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখা যায়, সার্জিক্যাল মাস্ক ৩০ টাকা ও টুপি ১০ টাকা দরে বিক্রি করছেন। গøাভস বিক্রি হচ্ছে ৩০টাকা জোড়া। এ সবকিছু তিনি পাইকারি বাজার থেকে এনে বিক্রি করছেন।
মাঝে কিছুদিন ব্যবসা বন্ধ থাকলেও কারো কাছে হাত পাততে হয়নি আব্দুল খালেককে। জমানো টাকায় কিছু দিয়ে সংসার চালিয়েছেন। আর বাকি টাকায় নতুন ব্যবসায় পুঁজি খাটিয়েছেন।
বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে তিনি জানান, স্টেশন এলাকায় নিয়মিত এসব বিক্রি করছেন। এখানে মাস্কের চাহিদা বেশী। বাজারে দোকানপাট বন্ধ। তাই সবখানে এসব জিনিস পাওয়া যাচ্ছে না। তাই তার বিক্রি বেড়েছে।
শুধু স্টেশন এলাকায় কেন বিক্রি করেন জানতে চাইলে আব্দুল খালেক বলেন, এখন তো দিনের বেলা সব এলাকা শ্মশান। মানুষ খুঁইজা পাওয়ান যায় না। তাও ইস্টিশন এলাকাত দুই-চার জন লোক পাওয়ান যায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০