Online Desk
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের তৎপরতায় রায়গঞ্জে ফিরে পেলেন হারানো ১২টি মোবাইল

পুলিশের তৎপরতায় রায়গঞ্জে ফিরে পেলেন হারানো ১২টি মোবাইল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের কার্যকর উদ্যোগে জানুয়ারি মাসে বিভিন্ন ব্র্যান্ডের হারিয়ে যাওয়া মোট ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইলগুলো বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, হারানো মোবাইল উদ্ধারে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন থানায় এসে আস্থা ও মানসম্মত সেবা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পুলিশ সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং নিয়মিত অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত মালিক শফিকুল ইসলাম বলেন, হারানো মোবাইল আর ফিরে পাবো এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশের সহযোগিতায় আজ মোবাইলটি ফিরে পেলাম, এজন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। অন্য এক মালিক জানান, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সাধারণ মানুষের জানমাল ও ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। হারানো মোবাইল উদ্ধারে আমাদের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১০

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১১

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১২

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১৩

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৪

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৫

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৬

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৭

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৮

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৯

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

২০