bhorerdarpan
১০ এপ্রিল ২০২০, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন কাজী’র ১১তম মৃত্যুবার্ষিকী

বাংলাদেশ পুলিশ বিভাগে কর্মরত  সৎ, আদর্শবান, কর্তব্যপরায়ণ সুযোগ্য ও চৌকস পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মরহুম আকবর হোসেন কাজী'র ১১তম মৃত্যুবার্ষিকী  দোয়া-দরূদ পাঠের মধ্য দিয়ে পারিবারিক ভাবে সম্পন্ন হয়েছে। ২০০৯ সালের এই দিনে (১০ এপ্রিল রোজ শুক্রবার) যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে ও,সি ইমিগ্রেশন পদে কর্তব্যরত অবস্থায় বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুর পৌঁছালে ওই দিন শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে মরহুমের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়ায় তার জানাজা নামাজ সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম আকবর হোসেন কাজী পুলিশ বাহিনীতে সততার সাথে দীর্ঘদিনের কর্ম জীবনে কৃতিত্ব স্বরূপ অনেক সনদ ও প্রশংসা অর্জন করেছিলেন। মরহুম আকবর হোসেন কাজী জাতীয় প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক কে, এম,শফিকুর রহমান এবং কে, এম,সাইফুর রহমানের গর্বিত পিতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতী- পৌত্র, আত্মীয়-স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন। মরহুুম আকবর হোসেন কাজীর ১১তম মৃত্যু বার্ষিকীতে তাঁর মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় পারিবারিক সিদ্ধােেন্ত মরহুমের রুহের মাগফিরাত কামনায় এবছর মৃত্যুবার্ষিকীতে সকল আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত  নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০