bhorerdarpan
১৭ এপ্রিল ২০২০, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেন্টাগনের আরও ২৮৮৯ কর্মী করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের আরও ২ হাজার ৮৮৯ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তবে আগের দিনের তুলনায় এই সংখ্যা কিছুটা কম। প্রতিরক্ষা দফতরে এখন পর্যন্ত কমপক্ষে ৪ হাজার ৬৯৫ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

বিশ্বে ২১০টির বেশি দেশে আঘাত হেনেছে করোনাভাইরাস। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিউইয়র্ক অঙ্গরাজ্যে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৮ হাজার ২৬৩। অপরদিকে মারা গেছে ৩২ হাজার ১৮৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৯ হাজার ১১৪। অপরদিকে একদিনেই মারা গেছে ২ হাজার ২৪ জন।

এদিকে, সম্প্রতি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের এক নাবিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে শারীরিক জটিলতায় গত সোমবার তার মৃৃত্যু হয়েছে।

গত ৩০ মার্চ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে এখনও পর্যন্ত ওই নাবিকের নাম বা তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে ওই রণতরী থেকে গুয়ামে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। ওই নাবিকের সঙ্গে আরও চার নাবিক আইসোলেশনে ছিলেন।

গত ৯ এপ্রিল ওই নাবিকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানীয় একটি হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত রুজভেল্ট রণতরীর ৫৮৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ৪ হাজার ক্রু সদস্যকে ওই রণতরী থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

থিওডোর রণতরী ছাড়াও ইউএসএস নিমিজ এবং ইউএসএস রোনাল্ড রিগ্যান নামে আরও দু'টি রণতরীর বেশ কয়েকজন নাবিকের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ঈদের ছুটি আরও বাড়ল

১০

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১১

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১২

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৩

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৪

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

১৭

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

১৮

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা ও র‌্যালি

১৯

সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতে ইসলামীর ইফতার

২০