Online Desk
১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পে-স্কেলের দাবিতে রায়গঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

পে-স্কেলের দাবিতে রায়গঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রায়গঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে কর্মবিরতি ও মানববন্ধনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, বিদ্যমান বেতন কাঠামো বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণ ব্যয়ভার বহন ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে দ্রুত পে-স্কেল বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।

তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল সংক্রান্ত দাবি বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হচ্ছে। দাবি পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা। তবে কর্মসূচির সময় বিভিন্ন সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১০

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১১

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১২

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৩

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৪

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১৫

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৬

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৮

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৯

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

২০