গোপালগঞ্জ প্রতিনিধি : করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ১৩৬ জন বীর মুক্তিযোদ্ধা ১ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করেছেন। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.নাকিব হাসান তরফদার এ চেক গ্রহণ করেন।
এ সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, সম্মানিত মুক্তিযোদ্ধাগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা
১
নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার