Online Desk
৫ জানুয়ারী ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর উদ্যোগে ভোলায় শীতবস্ত্র বিতরণ

প্রবাসীর উদ্যোগে ভোলায় শীতবস্ত্র বিতরণ

প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম মিয়ার উদ্যোগে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মিজি বাজার এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় অসহায়, ছিন্নমূল মানুষ ও এতিম শিশুদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম মিয়া দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা করে আসছেন।

তিনি নিয়মিতভাবে খাদ্য বিতরণ, অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং মসজিদের ইমামদের খোঁজখবর নিয়ে বেতন প্রদানের মতো মহৎ কাজ করে যাচ্ছেন।

স্থানীয়রা বলেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তার এ ধরনের ধারাবাহিক সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত। তারা এই মানবিক উদ্যোগের জন্য প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০