Bhorer Darpan
১৪ জানুয়ারী ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎ বিভাগ নেসকো কর্তৃক প্রিপেইড মিটার গ্রাহককে না জানিয়ে গোপনে গ্রহক পর্যয়ে স্থাপনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

(১৪ জানুয়ারি) মঙ্গঁলবার সকাল ১১ টায় পৌর শহরের নিমতলা মোড়ে ফুলবাড়ীর সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক মোঃ হামিদুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহবায়ক সৈদয় সাইফুল ইসলাম জুয়েল, পৌর যুবদলে সাধারন সম্পাদক ও ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের যুগ্ম-আহবায়ক মোঃ মানিক মন্ডল, সাবেক ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল জব্বার মাসুদ, পৌর বিএনপি’র সভাপতি মো. আবুল বাশার, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের যুগ্ম-আহবায়ক মোঃ মন্তাজ আলী চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোতালেব হোসেন পাপ্পু, সাংবাদিক তাজমিলুর রহমান নয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ভূক্তভোগী গ্রাহকবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, জনভোগান্তির এই প্রিপেইড মিটার লাগানোর ফলে নানাবিধ ভোগান্তির কথা জনসম্মুখে প্রতীয়মান হচ্ছে। প্রিপেইড মিটারের প্রযুক্তিগত সমস্যাগুলো ও জনগণের যে ভোগান্তি হচ্ছে তার সমাধান কিভাবে করা হবে তা বিদ্যুৎ অফিস সাধারণ জনগণকে অবহতি না করেই বিভিন্ন পলিসি ও কুট কৌশল করে জোরপূর্বক প্রিপেইড মিটার লাগাতে গ্রাহকদেরকে বাধ্য করছে। শোষণের যাঁতাকল প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে সারাদেশে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চলমান রয়েছে। সারাদেশের ন্যায় আমরাও ফুলবাড়ীতে সাধারণ মানুষের পকেট কাটার মেশিন প্রিপেইড মিটার চাইনা।

উল্লেখ্য যে, এই জনভোগান্তির প্রিপেইড মিটার বিগত স্বৈরাচারী ও ফ্যাসিষ্ট হাসিনা সরকার সাধারণ জনগণের পকেট কাটার স্মার্ট মেশিন হিসেবে বাণিজ্যিকি করণের লক্ষে প্রকল্পটি গ্রহণ করেছিলো। জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যূৎত্থানের পরে বৈষ্যম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক হচ্ছে এই প্রিপেইড মিটার। তাই জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে শোষণের যাঁতাকল ও জনভোগান্তির প্রিপেইড মিটার ফুলবাড়ীসহ সারাদেশে লাগানো বন্ধসহ সংযোগকৃত প্রিপেইড মিটার অতিসত্ত্বর প্রত্যাহারের জন্য আমরা জোর দাবী জানানো হচ্ছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমালকে এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০