২৫ এপ্রিল ২০২০, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমিক সমকামী, ২ মাসের সম্পর্কের ইতি টানলেন নেইমারের মা

নিজের অর্ধেকের কম বয়সী এক তরুণের সঙ্গে প্রেমে জড়িয়ে কদিন আগে হইচই ফেলে দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারের মা। তবে সম্পর্কটা আর বেশি দিন গড়ালো না। সেই তরুণ এক সময় সমকামী ছিলেন জেনে সম্পর্কের ইতি টানলেন নাদিন গন্সালভেস।

৫২ বছর বয়সী নাদিন ১৪ দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে জানিয়েছেন, ২৩ বছর বয়সী এক তরুণের সঙ্গে ডেটিংয়ে কথা। থিয়াগো রামোস নামের সেই ছেলেটি নাদিনের থেকে ২৯ বছরের ছোট।

তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, এক সময়ে স্পেনে ফুটবল খেলা রামোস বেশ কয়েকজন পুরুষের সঙ্গে সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন। আর নাদিনের সঙ্গে সম্পর্কের আগে তিনি তিনটি সমকামী বিয়েও করেছেন।

রামোসের সঙ্গে সম্পর্ক থাকা ইরিনালদো অলিভার নামের একজন এ ব্যাপারে বলেন, ‘সে সবসময়ই সমকামী ছিল এবং সে বয়স্ক নারীদেরও পছন্দ করতো।’

এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, এমন ঘটনা শোনার পর রামোসকে নেইমারের মা তার ঘর থেকে বের করে দিয়েছেন। তিনি এখন পরিবারের সঙ্গে আছেন।

এর আগে নেইমারের মায়ের এই সম্পর্ক প্রকাশ্যে আসলে বয়সে ছোট হলেও পিএসজি তারকা নেইমার অনুমোদন দেন তার মা নাদিন ও থিয়াগোর নতুন সম্পর্ককে। নিজের ইন্সটাগ্রামে ২৮ বছর বয়সী সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড মায়ের নতুন সম্পর্ককে শুভকামনা জানিয়ে লেখেন, ‘সুখি হও মা, তোমাকে ভালোবাসি।’

নেইমারের পিতার সঙ্গে নাদিনের ২৫ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে ২০১৬ সালে। এরপর থেকে একাই ছিলেন নেইমারের মা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০