২ মে ২০২০, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফটিকছড়িতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের মারামারি, নিহত ১

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ফটিকছড়িতে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর মধ্যে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে নুরুল হক সাইমন (১৭) নামের একজন নিহত হয়েছে। নিহত সাইমন বখতপুর ইউনিয়নের সিদ্দিক আহমদ সওদাগর বাড়ির নুরুল আফসার এর পুত্র।

এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। তারা হলেন- সিফাত ও মনসুর। আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে মাহফুজ নামের একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। (১মে) শুক্রবার দুপুরে উপজেলার নানুপুর আবু সোবাহান স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সিনিয়র- জুনিয়র দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারির সূত্রপাত। এতে প্রতিপক্ষের চুরিকাঘাতে সাইমন গুরুতর আহত হয়। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয় তার দুই বন্ধু সিফাত ও মনসুর।

হতাহতদের স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চমেকে নেওয়ার পথে সাইমনের মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার সঞ্জয় কুমার ঘোষ জানান- নানুপুরে কিশোর গ্যাং এর মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। উত্তেজিত জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০