Shakil Shah
৯ অক্টোবর ২০২১, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরম ফিলাপের টাকা যোগাতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

ভোরের দর্পণ ডেস্ক:

রাজধানীর উত্তর শাজাহানপুরে ফরম ফিলাপের টাকা যোগাতে না পেরে অর্পা হাসান (২০) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি তেজগাঁও ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা কোর্সের কম্পিউটার সায়েন্সের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আজ শনিবার দুপুর ১২টায় উত্তর শাহজাহানপুর ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। নিহতের মা রুপা আহমেদ জানান, অর্পার বাবার সঙ্গে দুই বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তিনি ড্রাগ অ্যাডিকটেড ছিলেন। অর্পার ফরম ফিলাপের ফি জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। লেখাপড়ার খরচ দিতেন তার খালারা। কিন্তু সময় মতো তারা টাকা পায়নি। হয়তো ওই টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে।

তিনি বলেন, ‘আমি বাজারে গিয়েছিলাম, বাসায় ফিরে এসে দরজা বন্ধ দেখতে পাই। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাস লাগানো অবস্থায় ঝুলছিল। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-বারাকা হাসপাতাল পরে সেখান থেকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের খালাতো ভাই সবুজ বলেন, ‘সকালে অর্পার সঙ্গে ফোনে কথা হয়েছিল ফরম ফিলাপের ব্যাপারে আমি বলেছিলাম আজ ফরম ফিলাপের শেষ দিন হলেও দুই-এক দিনের মধ্যে টাকা জমা দিলে ও হবে। পরে তার আম্মু ফোন দিয়ে জানায় অর্পা গলায় ফাঁস দিয়েছে।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণে বন্ধন লায়ন্স ক্লাব

গোপালগঞ্জে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

দশমিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে ইউএনও

শ্রীপুরে দুগর্ন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর মরদেহের তিনটি খন্ড

ভাওয়ালের বনে আগুন, প্রতি বছর ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী-উদ্ভিদ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

বাগাতিপাড়ায় ফিলোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

১০

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

১১

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

১২

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

১৩

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

১৪

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৫

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

১৬

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

১৭

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১৮

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১৯

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

২০