Ibrahim Atiullah Anik
২৯ ডিসেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর-১ আসনে মনোনয়ন জমা দিলেন ১১ প্রার্থী

ফরিদপুর-১ আসনে মনোনয়ন জমা দিলেন ১১ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী–আলফাডাঙ্গা–মধুখালী আংশিক) আসনে শেষ দিনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বোয়ালমারী উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট স্থানে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এদিন মনোনয়ন দাখিলকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি ও নির্বাচনী উত্তাপ লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম- তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) মনোনীত প্রার্থী শাহ মুহাম্মদ আবু জাফর তিনি বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে।

জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লা, খেলাফত মজলিশ থেকে শরাফত হুসাইন,

স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা হলেন—
মো. আরিফুর রহমান (দোলন) (স্বতন্ত্র), মো. গোলাম কবীর (স্বতন্ত্র), মো. সাহাবুদ্দিন আহমেদ (স্বতন্ত্র-বিদ্রোহী) , মো. হাসিবুর রহমান অপু ঠাকুর (স্বতন্ত্র-বিদ্রোহী এনসিপি),
বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু (বিদ্রোহী), আরজুমান বানু, আবুল বাশার খান, উপজেলা ভিত্তিক হিসাবে বোয়ালমারী উপজেলায় ৯ জন, আলফাডাঙ্গা উপজেলায় ১ জন এবং মধুখালী উপজেলায় ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা রকিবুল হাসান জানান, “রোববার একটি ও সোমবার শেষ দিনে বোয়ালমারী উপজেলা রিটার্নিং অফিসে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকি প্রার্থীরা সংশ্লিষ্ট অন্যান্য উপজেলা অফিসে মনোনয়ন জমা দেন।”

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০