Shakil Shah
১৪ নভেম্বর ২০২১, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইনালকে আর দশটা ম্যাচের মতো করেই দেখছেন উইলিয়ামসন

ভোরের দর্পণ ডেস্ক:

মুখে স্মিত হাসি, ধীর-স্থিরতা, আর ঠাণ্ডা মেজাজ; এসব কেন উইলিয়ামসনের ট্রেড মার্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগেও দলকে নিজের ট্রেড মার্ক রূপটাই দেখালেন কিউই অধিনায়ক। জানালেন, আর দশটা ম্যাচের মতো করেই দেখছেন এই ম্যাচকে। 

টি-২০ বিশ্বকাপের ফাইনালে আর কয়েকঘণ্টা পরই তার দল মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। দুই শিবিরই মুখোমুখি হবে নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। তারই প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে।

এর আগে ২০১৫, ২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল দলটি। কিন্তু টি-টোয়েন্টির ফাইনালে এবারই প্রথম। তবে এর আগে ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালেই হেরেছিল দলটি, যার প্রথমবার আবার হেরেছিল এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

এমন ম্যাচের আগে চাপ ঘিরে ধরাটা স্বাভাবিকই। সেটা দূর করতেই কিউই অধিনায়ক উইলিয়ামসন ফাইনালকে দেখছেন আরসব ম্যাচের মতো করেই।

উইলিয়ামসনের মতে, তাদের জয়ের ধারাকে বজায় রাখাই এই ম্যাচে মূল লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা অনেক কঠোর পরিশ্রমের ফলেই এই ফাইনালে আসতে পেরেছি। তবে আজকের ফাইনাল ম্যাচটা ‘ওয়ান অফ’ ম্যাচ বলে এখানে অনেক কিছুই ঘটে যেতে পারে। এমন সব ম্যাচে নির্দিষ্ট সময়ে যারা ভালো খেলবে তারাই বাজিমাত করবে।  ছোট ছোট বিষয়গুলো পার্থক্য গড়ে দেবে। এ বিষয়টায় আমাদের মানিয়ে নিতে হবে। দলগত ভাবে আমরা ভালো খেলেছি। এ বিষয়টা ধরে রাখাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফাইনালে আমাদের সামনে সেই সুযোগটা থাকছে। এই ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মত আমাদের দেখতে হবে, আলাদা করে চাপ নেওয়ার কোন সুযোগ আমাদের নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১০

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১১

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১২

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৩

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৪

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৫

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৬

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৭

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৮

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০