Online Desk
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুড সাইন্স এবং ভেটেরিনারিতে দেশের মধ্যে সেরা ৩-এ হাবিপ্রবি

ফুড সাইন্স এবং ভেটেরিনারিতে দেশের মধ্যে সেরা ৩-এ হাবিপ্রবি

হাবিপ্রবি প্রতিনিধি: সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং-২০২৬ অনুযায়ী বাংলাদেশের সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফুড সাইন্স এবং ডিভিএমে সেরা তিনে জায়গা করে নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

এবারের র‍্যাঙ্কিংয়ে ফুড সাইন্স বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের ১৭ টি বিশ্ববিদ্যালয় এবং ভেটেরিনারীতে জায়গা পেয়েছে ৫ টি বিশ্ববিদ্যালয়। এ দুই বিভাগেই বিশ্ববিদ্যালয়টি তৃতীয় স্থানে অবস্থান করছে।

গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে ২০০৯ সাল থেকে স্পেনভিত্তিক এই প্রতিষ্ঠানটি শিক্ষা ও গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর এই র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতিষ্ঠানটি তিনটি সূচকের ফলাফল অনুযায়ী, আলাদা র‍্যাঙ্কিং এবং একসঙ্গে মিলিয়ে সার্বিক র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ পয়েন্ট দিয়ে থাকে।

র‍্যাঙ্কিং অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন- এই তিন সূচকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ৩০তম, ১৮তম ও ৩৭তম। আর তিনটি বিষয় মিলে বিশ্ববিদ্যালয়টির সার্বিক অবস্থান দেশে ২৪ তম।

কলা ও মানবিকী, রসায়ন, গণিত, অর্থনীতি, কৃষি ও জৈবিক বিজ্ঞান, প্রকৌশলসহ সামগ্রিক তালিকার বাইরে বিষয়ভিত্তিক শীর্ষ প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করে সিমাগো ইনস্টিটিউশনস।

স্কোপাস ডাটাবেইজে মূলত কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে, এমন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে র‍্যাঙ্কিংয়ে স্থান দেয় সিমাগো ইনস্টিটিউশনস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০