রংপুর

ফুলবাড়ীতে গণঅধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত

  ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৭:০০:২০ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে গণঅধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত

আমাদের দেশের রাজনৈতিক দল গুলো ক্ষমতায় যাওয়ার জন‌্য আমাদের প্রতিবেশি দেশ থেকে শুরু করে বিভিন্ন বিদেশী অপশক্তির সাথে অনেক সময় হাত মিলিয়ে দেশের অনেক ক্ষতি করে। দিনাজপুরের ফুলবাড়ীতে পথসভায় –গন অধিকার পরিষদের সভাপতি, ভিপি নুর

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় দিনাজপুরে ইনিস্টিটিউটে যাওয়ার ফুলবাড়ী উপজেলার যমুনা ব্রিজ মোড়ে দিনাজপুর-৫ আসনের গণ অধিকার পরিষদের সংসদ সদস‌্য প্রার্থী মো. শাহাজান চৌধুরীর আমন্ত্রনে পথসভায় এমন কথা বলেন, গন অধিকার পরিষদের সভাপতি, ভিপি নুরুল হক নুর।

তিনি আরোও বলেন আগামীতে যদি গণ অভ‌্যুত্থানের অংশিজন, বিএনপি বলেন জামায়াত বলেন, এনসিপি বলেন সবাই মিলে আগামীতে অন্ত‌্যত ৫ বছরের জন‌্য একটি জাতীয় ঐক‌্য দরকর। তাহলে সবাই মিলে যদি আমরা একটা সরকার গঠন করতে পারি রাজপথে কোন আন্দোলন সংগ্রাম থাকবে না। সবার লক্ষ উদ‌্যোশ থাকবে দেশের কল‌্যাণ, মানুষের কল‌্যাণ।

এসময় ‍উপজেলা গণঅধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content