রংপুর

ফুলবাড়ীতে ‘ভোরের দর্পণ’ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৪ , ৭:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে ‘ভোরের দর্পণ’ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে ফুলবাড়ীতে কেক কাটা,দোয়া ও আলোচনার মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকাল ৫টায় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ভোরের দর্পণ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং কোম্পানির স্বত্বাধিকারী রাজু কুমার গুপ্ত,ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলহাজ¦ মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন,খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক। এসময় সম্মানিত অতিথি হিসাবে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুন, ফুলবাড়ী স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল,সাফা মটর এর স্বত্বাধিকারী হুমায়ুন কবির রুমু।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ঈমাম রেজা, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও এশিয়ার টিভির প্রতিনিধি কবির সরকার, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিনিধি পত্রিকার প্রতিনিধি আল হেলাল চৌধুরী,সহ সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি আজগার আলী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশবার্তা পত্রিকার প্রতিনিধি ডা. সোলায়মান মন্ডল,কোষাধক্য ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি বাদল চন্দ্র প্রামানিক, দপ্তর সম্পাদক ও দৈনিক মায়ের আঁচল পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সহ দপ্তর সম্পাদক ও দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুল মতিন, প্রচার সম্পাদক ও দৈনিক লাখ কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোরসালিন ইসলাম, কার্যকারী সদস্য ও দৈনিক বাংলার সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম কার্যকারী সদস্য ও মুক্ত সকাল পত্রিকার প্রতিনিধি মো. মশিউর রহমানসহ ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

দুপচাঁচিয়ায় বিজয়া পুনর্মিলনী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

বাউফলে ছাত্রদলের সংবাদ সম্মেলন

রূপগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে

চাঁদাবাজি বন্ধের দাবীতে স্বারকলিপি পেশ

ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড

ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় দেওয়ান বাজার আউটলেটে সোশ্যাল ইসলামি ব্যাংকের প্রতিষ্ঠাবার্কিষী উদযাপন