
দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অভিযোনে মালিকবিহীন ১ লক্ষ ১৯ হাজার টাকার মাদকদ্রব্য আটক।
আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১,৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,১৯,২০০/- (এক লক্ষ ঊনিশ হাজার দুইশত) টাকা।
২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যাহত থাকবে।