
দিনাজপুরে ফুলবাড়ীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলার বরাইহাটের আখিরা বদ্ধভুমিতে ফুলের বেদি দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান,বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ শাহ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় সরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সরকারি – বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।