Ibrahim Atiullah Anik
১৫ ডিসেম্বর ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন, চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন, চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার

সীমান্ত সুরক্ষা জোরদার ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে হাকিমপুর (হিলি), বিরামপুর, ফুলবাড়ী, দিনাজপুর সদর, চিরিরবন্দর, বোচাগঞ্জ ও বিরল—এই মোট ৭টি উপজেলার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। এসব উপজেলার সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদককারবারীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে কোনোভাবেই যেন সন্ত্রাসীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে না পারে—এ লক্ষ্যেই বিজিবি তাদের নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছে।

এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সম্প্রতি ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ যেন দেশে প্রবেশ করতে না পারে—সে বিষয়েও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. এম. জাবের বিন জব্বার জানান, সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০