১৮ মে ২০২০, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ইরিবোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার সরকারিভাবে ইরিবোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা খাদ্য দপ্তরের উদ্যোগে ফুলবাড়ী খাদ্যগুদাম চত্বরে আয়োজিত ইরিবোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা ও ফুলবাড়ী চালকল মালিক সমিতির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বাবু। শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী যৌথভাবে চলতি ইরিবোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি ইরিবোরো ধান ও চাল সংগ্রহ মৌসুমে ফুলবাড়ী উপজেলায় ২ হাজার ৬৭৬ মেট্রিক টন ধান এবং ৪ হাজার ৫৯৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ বছর ধানের প্রতি কেজি মূল্য ২৬ টাকা এবং চালের প্রতি কেজি মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ধান কৃষকদের কাছ থেকে জন প্রতি এক টন করে সংগ্রহের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়েছে। 
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সিনিয়র সহ-সভাপতি হারুন উর রশিদ, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক আল আমিন, কার্যকরী সদস্য চন্দ্রনাথ গুপ্ত, আল মামুন চৌধুরী প্রমুখ।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক লেনদেন সেবা উন্নত করতে নতুন সুইফট কাঠামো গ্রহণ করল সিটি ব্যাংক

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উলিপুরে আসামি ধরতে গিয়ে মবের স্বীকার হয়ে ফিরে এলেন থানার ওসি

বকশীগঞ্জে যুবদলের মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল চলছে

বাগেরহাটের ফকিরহাটে পিকআপের চাপায় পথচারী নিহত

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম

ধুনটে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

মির্জাপুরে বিএনপি নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার

শিবচরে অগ্নিকান্ডে ২ টি গরু পুড়ে ছাই

১০

আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৩

১১

রাঙ্গামাটিতে জ্বালানি তেল সংকটে স্পিডবোট চলাচল বন্ধ

১২

শ্রীপুরে জমে উঠেছে ঈদ বাজার, ফুটপাতের কেনাকাটায় মধ্যবিত্তরাও ঝুঁকছে

১৩

বাঁশখালীতে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করল মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন

১৪

শ্রীপুরে বসতবাড়ির বাউন্ডারী ওয়াল ভাঙ্গার হুমকি থানায় জিডি

১৫

রাজবাড়ীতে আলুর ট্রাক উল্টে খাদে

১৬

ধুনটে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

১৭

বান্দরবানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের,৭ ফিল্ড এম্বুলেন্স

১৮

ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কায়েস চৌধুরীর যোগদান

১৯

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

২০