Shakil Shah
২৭ জানুয়ারী ২০২১, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ব্যসায়ীকে আটকের প্রতিবাদে কাঁচাবাজার অবরোধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ীতে লোড-আনলোডের জমা তোলাকে কেন্দ্র করে ইজারাদারের সাথে কাঁচামাল আড়ৎ ব্যবসায়ীর সংঘর্ষে হয় গত সোমবার। সংঘর্ষকে কেন্দ্র করে পৌর লোড-আনলোড ইজারাদার সৈয়দ মেহেদী হাসান রুবেল ঐদিন কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ করলে মঙ্গলবার রাত ১১টায় মুদি ব্যবসায়ী জুয়েলকে পুলিশ আটক করে। প্রতিবাদে বুধবার সকাল থেকে বাজারের সকল কাঁচামাল ব্যবসায়ী তাদের দোকান বন্ধ রেখে অবরোধ করে। এ ব্যাপারে কাঁচাবাজার মালিক সমিতি’র সদস্য দিপক বলেন, লোড-আনলোডকে কেন্দ্র করে যে সমস্যা হয়েছিলো তা মিটিয়ে দেওয়া হয়েছে। তারপরও কি কারণে আমাদের ব্যসায়ীকে থানায় আটক করা হলো তার জবাব আমরা চাই। এবং অতি দ্রুত আটক ব্যবসায়ীর মুক্তি চাই। যতক্ষণ তাকে মুক্তি দেওয়া হবে না ততক্ষণ কাঁচামাল ব্যবসায়ীদের এই অবরোধ চলবে। পরে ৫নং ওয়ার্ড কাউন্সিলর পারভেজ, ৩নং ওয়ার্ড কাউন্সিল আব্দুল মজিদ ও হাট ইজারাদার মো. মানিক মন্ডলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র মো. মাহামুদ আলম লিটন। মেয়র অবরোধকারীদের অভিযোগ শুনেন এবং আটক জুয়েলকে মুক্তির ব্যপারে আশ^াস দিলে অবরোধকারী কাঁচামাল ব্যসায়ীরা সাময়িকভাবে তাদের অবরোধ তুলে নেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০