bhorerdarpan
১ এপ্রিল ২০২০, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুরে ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 
পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত ৪-৫ দিন আগে ওই যুবকের জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। সোমবার তার স্বজনরা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে অবস্থানের পরামর্শ দেন। মঙ্গলবার রাত থেকে যুবকের শ্বাসকষ্ট বেড়ে বুধবার দুপুরে তার মৃত্যু হয়। ফেনী সেন্ট্রাল হাই স্কুল সংলগ্ন একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন ওই যুবক।

যুবকের প্রতিবেশী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই ওই যুবকের শ্বাসকষ্ট ছিল। গত কয়েকদিন জ্বরের সঙ্গে শ্বাসকষ্টে ভুগছেন ওই যুবক। আজ তার মৃত্যু হয়।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর হায়দার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে। তবে ওই যুবকের জ্বর ও শ্বাসকষ্ট ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কি কারণে যুবকের মৃত্যু হয়েছে তা জানতে পরীক্ষা-নিরীক্ষার জন্য আইইডিসিআরকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০