Shakil Shah
৩১ অক্টোবর ২০২১, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেরি দুর্ঘটনা : উদ্ধার যানবাহন মালিকদের কাছে হস্তান্তর

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় যানবাহনসহ কাত হয়ে ডুবে যাওয়া ফেরি আমানত শাহের ভেতর থেকে উদ্ধার করা যানবাহন মালিকদের কাছে হাস্তান্তর করা হয়েছে। 

রোববার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাটুরিয়ায় ডুবে যাওয়া যানবাহন উদ্ধার করে বিআইডব্লিউটিএ’র টার্মিনালে রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যানবাহনের মালিকদের যাবতীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়। পরে কাগজপত্র যাচাই-বাছাই শেষে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেরি দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে জাহাজ হামজা। দুর্ঘটনাকবলিত ফেরি ও যানবাহন উদ্ধারে প্রত্যয় নামে উদ্ধারকারী জাহাজ পাটুরিয়ায় আসার কথা থাকলেও পরে জাহাজটি আসেনি। তবে প্রত্যয়ের পরিবর্তে শনিবার সকাল সোয়া ৯টার দিকে পাটুরিয়ায় দুর্ঘটনাস্থলে পৌঁছায় জাহাজ রুস্তম। এরপর উদ্ধার হওয়া পাঁচটি যানবাহন নদীর পাড় থেকে ডাঙায় ওঠাতে অভিযান শুরু করে রুস্তম।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ফেরিঘাটে ১৪টি যানবাহনসহ কাত হয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। এরপর ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে আসে জাহাজ হামজা। প্রথম দিনের অভিযানে চারটি ও একটি মোটরসাইকেল, দ্বিতীয় দিনে পাঁচটি, তৃতীয় দিনে তিনটি এবং চতুর্থ দিনে দুটি যান ও তিনটি মোটরসাইলসহ সবগুলো যান উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যানবাহনের মধ্যে ছয়টি পণ্যবাহী ট্রাক, আটটি কাভার্ড ভ্যান ও চারটি মোটরসাইকেল রয়েছে।

এ ঘটনায় ডুবে যাওয়া সব যানবাহন উদ্ধার হলেও ফেরি আমানত শাহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ফেরি দুর্ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় ফিলোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

১০

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১১

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১২

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

১৩

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১৫

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১৬

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৭

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

১৮

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

১৯

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

২০