bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফৌজদারহাটের করোনা আক্রান্ত ব্যাক্তি হাসপাতালে না গিয়ে পীরের কাছে যান!

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ : নগরীর সাগরিকা এলাকায় গত কয়েকদিন আগে এক গার্মেন্টস শ্রমিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সে যে বাড়িতে বাড়ায় থাকতো সেটি লকডাউন করা হয়। উক্ত বাড়িতে ভাড়া থাকা ফৌজদারহাটের আক্রান্ত ব্যক্তিকেও  কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি কোয়ারেন্টিন না মেনে সবার চোখকে ফাঁকি দিয়ে স্ত্রীকে নিয়ে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ নিজের বাড়িতে চলে আসেন। তার শরীরে কাশি, সর্দি ও জ্বর দেখা দিলে তিনি হাসপাতালে না গিয়ে বাড়ির পার্শ্বে এক পীরের হুজরা শরীফে যান দোয়া নিতে।

বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে উক্ত ব্যক্তিকে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)তে পাঠিয়ে দেন করোনা পরীক্ষার জন্য। ১২এপ্রিল রাত ১০টার দিকে তার করোনা পরীক্ষায় পজেটিভ আসে। এদিকে ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তাঁর গ্রামের বাড়ি এবং পীরের বাড়িসহ পাশের ৪৪টি পরিবারকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রাতে সীতাকুণ্ড থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তির গ্রামের বাড়ি যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তিনি লকডাউনের ঘোষণা দেন।

উল্লেখ যে, গত ৮ এপ্রিল ঢাকার নারায়নগঞ্জ থেকে ব্যাংকের এক সিকিউরিটি গার্ড সীতাকুণ্ডের একটি ভাড়া বাসায় আসলে তার শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়। তারা দুইজনেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। এদিকে ৫ দিনের মাথায় দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে সীতাকুণ্ড উপজেলায় মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১০

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১১

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১২

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৩

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৪

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৫

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১৬

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৭

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৮

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৯

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

২০