
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী ফৌজদারহাট খয়রাতি মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও এসএসসি ১৯৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. কামরুল হাসান সজীব এর মৃত্যুতে প্রাক্তন ছাত্র -ছাত্রী কল্যাণ পরিষদ ব্যাচ-৯৯ এর উদ্যোগে “দোয়া মাহফিল ও স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে গতকাল বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিল ও স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র -ছাত্রী কল্যাণ পরিষদ ব্যাচ-৯৯ এর সভাপতি মুহাম্মদ আলমগীর।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সামিউন আরাফাত সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি মো.. সোলায়মান, সজীবের কর্মময়জীবন নিয়ে স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্র -ছাত্রী কল্যাণ পরিষদ ব্যাচ-৯৯ এর প্রধান উপদেষ্টা মো. আশরাফুজ্জামান আরমান, মো. মোবিন উদ্দিন, মো. পারভেজ কামাল, মো. শাহজাহান, মো. ইখতিয়ার উদ্দিন, মো. হোসেন শেখ, মো. আলী আকবর ও মো. সালাউদ্দিনসহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।