Bhorer Darpan
২০ জানুয়ারী ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বইমেলায় আসছে জবির মুজাহিদ উদ্দীনের ২ বই

বইমেলায় আসছে জবির মুজাহিদ উদ্দীনের ২ বই

অমর একুশে বইমেলা উপলক্ষে আসছে জনপ্রিয় তরুণ লেখক এম এম মুজাহিদ উদ্দীনের দুটি বই। রকমারিতে বই দুটির প্রি-অর্ডার শুরু হয়েছে। এ ছাড়া বইমেলায় প্রকাশনীর স্টলেও বই দুটি পাওয়া যাবে।

বই দুটির একটি ছাত্রজীবন থেকে ক্যারিয়ার প্রস্তুতির যাবতীয় গাইডলাইন নিয়ে লেখা ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’। বইটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন। অন্যটি বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে লেখা ‘লেসন ফ্রম বুকস’। বইটি প্রকাশ করছে বাংলার প্রকাশন।

‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা এবং ‘লেসন ফ্রম বুকস’ বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা রাখা হয়েছে।

ক্যাম্পাস টু ক্যারিয়ার বই সম্পর্কে লেখক বলেন, ‘জীবনে বড় হওয়ার জন্য একজন মেন্টরের দরকার হয়। যার পরামর্শ দেওয়ার মতো কেউ নেই; বইটি তার জন্য মেন্টরের ভূমিকা পালন করবে। তিনি আকাশ ছোঁয়ার দুরন্ত স্বপ্ন দেখবেন।’

লেসন ফ্রম বুকস বই সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে মূলত বইটি লেখা হয়েছে। যে জীবনের পাঠ সুন্দর অভ্যাস, টাকা অর্জন-বিনিয়োগ, খ্যাতি, সম্মান ও সফল জীবন গঠনের সহায়ক হবে। ব্যস্ত জীবনে অনেকেরই এতো বইপড়ার সুযোগ হয় না। তারা সহজেই বইটি থেকে লাইফ লেসন শিখে জীবনে সফল হতে পারবেন।’

মুজাহিদ উদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০