Online Desk
২৭ জানুয়ারী ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে অবৈধ দখল উচ্ছেদ: ৬৬ একর খাস জমি উদ্ধার

বকশীগঞ্জে অবৈধ দখল উচ্ছেদ: ৬৬ একর খাস জমি উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দীর্ঘদিনের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রায় ৬৬ একর খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইরমারি এলাকায় বিশাল এই সরকারি জমি একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল। সেখানে বিভিন্ন অস্থায়ী স্থাপনাও নির্মাণ করা হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সেই জমি অবমুক্ত করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা। উচ্ছেদ চলাকালে উপজেলা প্রশাসনকে সহায়তা করেন বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীসহ স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, দীর্ঘদিন ধরে এই ৬৬ একর সরকারি জমি অবৈধ দখলে ছিল। সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজ এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য স্থানেও বেদখল হওয়া জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে বিশাল এই এলাকাটি দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। সচেতন মহলের ধারণা, উদ্ধার হওয়া এই জমিতে এখন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে, যা এলাকার সামাজিক ও অর্থনৈতিক চিত্র বদলে দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১০

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১১

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১২

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৩

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৪

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৫

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৬

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১৭

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৮

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

২০