Online Desk
২৫ জানুয়ারী ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে অসহায় পরিবারের পাশে বিসমিল্লাহ ফাউন্ডেশন

বকশীগঞ্জে অসহায় পরিবারের পাশে বিসমিল্লাহ ফাউন্ডেশন

বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ২১টি পরিবারের মাঝে এ সহায়তা তুলে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম মিষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন। সাধারণ সম্পাদক এ এন জোবাইর আহমেদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কনিকা খাতুন বলেন, “নিভৃত পল্লীতে নিজেদের উপার্জিত আয়ের একটি অংশ দিয়ে আপনারা মানবতার কল্যাণে যে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ আমাকে পুলকিত করেছে। সমাজসেবা কার্যালয় সবসময় আপনাদের এই মানবিক কর্মকাণ্ডের পাশে থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক জব্বারগঞ্জ শাখার কর্মকর্তা আকবর আলী ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দুদু এবং গঠনমূলক বক্তব্য তুলে ধরেন শিক্ষা সম্পাদক সোলাইমান আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-কোষাধ্যক্ষ জজ মিয়া সরকার, সহ-প্রচার সম্পাদক শাহজাহান মিয়া, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম বরকত ও নির্বাহী সদস্য রাসেল সরকার।

উল্লেখ্য, সংগঠনের সদস্যরা নিজেদের চাকরি ও ব্যবসার আয়ের একটি অংশ দিয়ে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১০

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১১

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১২

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৩

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৪

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৫

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৬

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৭

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৮

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৯

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

২০