Online Desk
১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে উলফাতুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ে দিনভর পিঠা উৎসব

বকশীগঞ্জে উলফাতুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ে দিনভর পিঠা উৎসব

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।

সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বাহারি পিঠার পসরা সাজিয়ে স্টল নিয়ে বসে শিক্ষার্থীরা। তাদের নিপুণ হাতে তৈরি রকমারি পিঠা যেমন দৃষ্টি কেড়েছে দর্শনার্থীদের, তেমনি স্বাদেও ছিল অতুলনীয়।

উৎসবে শিক্ষার্থীদের স্টলগুলোতে ঠাঁই পায় হৃদহরণ, ডিম সুন্দরী, বিবিখানা, চালতাপাতা, জামাই পিঠা, গোলাপ পিঠা ও মালপোয়া। এ ছাড়া বাঙালির চিরচেনা তালের পিঠা, দুধপুলি, ভাপা, চিতই, নকশি পিঠা, মুগপাকন, পাটিসাপটা ও লবঙ্গ লতিকাসহ অসংখ্য পদের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।

দশম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া সুলতানা নূপুর উচ্ছ্বাস প্রকাশ করে বলে, “পিঠা উৎসব আমাদের শেকড়ের ঐতিহ্য। প্রতি বছর আমরা এই আয়োজনের অপেক্ষায় থাকি। এবার আমাদের স্টলে আমরা নিজ হাতে বানানো ২৪ রকমের পিঠা এনেছি। সুন্দর এই সুযোগ করে দেওয়ার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানাই।

পিঠা উৎসব পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই, উপজেলা আইসিটি অফিসার খাইরুল বাশার,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক আব্দুল্লাহ মাহবুব তানভী ও আজিম উদ্দিন খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, “শিক্ষার্থীদের মাঝে বাংলার ঐতিহ্যকে ছড়িয়ে দিতেই এই আয়োজন। দিনব্যাপী এই উৎসবে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থী ও শিক্ষক সবাই মিলে আজ দারুণ আনন্দ করেছেন।

উৎসবে শুধু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীই নন, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ভিড় জমান। হরেক রকমের পিঠার ঘ্রাণ আর শিক্ষার্থীদের কলকাকলিতে সারা দিন উৎসবমুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১০

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১১

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১২

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১৩

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৪

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৫

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৬

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৭

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৮

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৯

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

২০