Shakil Shah
১৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে জমি দখলের চেষ্টার ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন

বকশীগঞ্জে জমি দখলের চেষ্টার ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুরে বকশীগঞ্জে পুলিশের প্রভাব দেখিয়ে এক পুলিশ সদস্য ও তার ভাই জমি দখলের জন্য নিরীহ মানুষের বাড়িতে উপর হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে নিলিক্ষিয়া চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করে তারা। এর আগে এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ করে ভুক্তভোগী রমজান আলী। মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ সদস্য শাহীন মিয়া ও তার বড় ভাই সোহেল রানা পুলিশের নাম ভাঙ্গিয়ে জমি দখলের জন্য বাসা বাড়িতে হামলা করে ভাংচুর চালায় ।

সেই সাথে জমি জবর দখল, রাস্তা বন্ধ ও মারধর করে। এঘটনার প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান, শামসুল হক চটকু, সিরাজ আলী, বাচ্চি বেগম।বক্তারা বলেন মানজালিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে পুলিশ সদস্য শাহীন মিয়া ও সোহেল মিয়া পুলিশের দাপট দেখিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছেন।

এমনকি জোরপূর্বক জমি দখল করে ও অন্যান্য জমি থেকে বালু উত্তোলন করে।এছাড়াও পুলিশ সদস্য শাহীন তার সিনিয়র কর্মকর্তাদের নাম ভাংগিয়ে অপকর্ম করে যাচ্ছেন। শাহীনের বড় ভাই অন্যায়ভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করছেন। ভুক্তভোগী বাচ্চি বেগম জানান , আমাকে অন্যায়ভাবে কুপিয়ে যখম করে পুলিশ সদস্য শাহীন। আমি এর বিচার চাই। সিরাজ আলী বলেন, পুলিশ সদস্য শাহীন বিভিন্ন ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছেন । তাই আমরা তার বিচার চাই।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বিষয়ে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, আমার জানা মতে ওই মামলায় কোন ওয়ারেন্ট হয়নি। তবে ঘটনাটি তিনি বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০