Ibrahim Atiullah Anik
১৪ ডিসেম্বর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে ভাবগাম্ভীর্যের সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বকশীগঞ্জে ভাবগাম্ভীর্যের সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্মমভাবে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসমা উল হুসনার সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কমকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মো: রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাকিবুর রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ এই আয়োজনে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা, ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন। স্বাধীনতা যুদ্ধের বিজয়ের একেবারে শেষ মুহুর্তে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোসররা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আজকে আমরা এই দিনে তাদেরকে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ ছিল একটি স্বাধীন, স্বনির্ভর এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায়। তারা জাতির জন্যে যে কল্যাণ করেছেন, যতটুকু কাজ করেছেন, সেই কাজটুকু আল্লাহ যেন কবুল করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০