Ibrahim Atiullah Anik
২৪ নভেম্বর ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে সাবেক এমপিসহ ৫৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

বকশীগঞ্জে সাবেক এমপিসহ ৫৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জামালপুরের বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাতে বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন মেরুরচর ইউনিয়নের খানপাড়া গ্রামের বাসিন্দা মো. সুমন মিয়া (৩০)। আসামিদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলি আইন এবং দণ্ডবিধির একাধিক ধারা যুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদকে প্রধান আসামি করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতা এবং একাধিক জনপ্রতিনিধিকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন: সাবেক এমপি নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন ও সহ সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন,নজরুল ইসলাম ইদু।

সাবেক চেয়ারম্যান: মাহমুদুল আলম বাবু , জুয়েল তালুকদার , মশিউর রহমান লাখপতি, আলমগীর কবির আলমাছ , সিদ্দিকুর রহমান সিদ্দিক,
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জহুরা বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য শিলা সারোয়ার

সাবেক এমপি আবুল কালাম আজাদের এপিএস মোস্তাফিজুর রহমান বিপ্লব এবং প্রকৌশলী শফিকুল ইসলাম (বিদ্যুৎ)।

এছাড়াও এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন—মিষ্টার রানা, লিয়াকত হোসেন লাজু, হাবিবুল্লাহ মাস্টার, শ্রী লিটন কুমার সাহা, ফজলুল হক ওয়ারলেছ, এনামুল হক আনছারী, এমদাদ হোসেন, আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন, তাওফিকুর রহমান খিজির, মোশারফ হোসেন মিরাজ, গোলাপ জামাল, আমীর ফয়সাল, সবুজ মেলেটারী, রাজন মিয়া, শাহ মোহাম্মদ শান্ত, জুম্মান তালুকদার, সাইদুর রহমান লাল, এসএম আমীন সাদ্দাম, সেলিম, জুয়েল হাজারী, মোরশেদুজামন চাঁন মিয়া, মানিক হাসান মন্ডল, জাহাঙ্গীর আলম, সাবেক কমিশনার ফরহাদুজামান ফুটা, ইমরান আনছারী, ডা: শাহজালাল খন্দকার, হিটলার মেম্বার, জয়নাল আবেদীন, সিদ্দিক মিয়া, আহম্মদ উল্লাহ, শাহীন মিয়া, ফাহিম ফয়সাল রিফাত, আরিফুর বানু, সোনা মিয়া, লায়ন, ফটিক মেম্বার, মান্নান, আহসান, মুক্তার, শামীম ও মোস্তফা কামালসহ মোট ৫৯ জন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৭ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বকশীগঞ্জ মধ্য বাজার পানহাটি মোড় এলাকায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল করছিল। এসময় সাবেক এমপি নূর মোহাম্মদের নির্দেশে আসামিরা রামদা, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালায়।

আসামিরা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মালিবাগ মোড়ের ‘বিসমিল্লাহ হোটেল’ ভাঙচুর করে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি করে। এছাড়া পরদিন ১৮ জুলাই বাদীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা (নম্বর-৯) রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়ার পর থেকে অভিযুক্ত নেতা-কর্মীরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০