Ibrahim Atiullah Anik
২ ডিসেম্বর ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ : ইউএনওর আশ্বাসে প্রত্যাহার

বকশীগঞ্জে সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ : ইউএনওর আশ্বাসে প্রত্যাহার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা বকশীগঞ্জ-রৌমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তার আশ্বাসে কৃষকরা অবরোধ প্রত্যাহার করে নেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাট্রাজোর ইউনিয়নের নতুন বাজার এলাকায় কৃষকরা এই অবরোধে নামেন। কৃষকরা অভিযোগ করেন, মৌসুমের শুরুতেই বাজারে সারের তীব্র সংকট দেখা দিয়েছে। কয়েক দিন ধরে সার না পাওয়ায় তারা ভুট্টা ও আলু চাষাবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন। তারা জানান,বাট্রাজোর ইউনিয়নের বিক্রয়কেন্দ্র প্রতিনিধি কৃষকদের জন্য সার বিক্রির ঘোষণা দিলেও কিছু কৃষককে সার দেওয়ার পর হঠাৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, ডিলার খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে সার বিক্রি করেছেন। এতে ডিলার অপসারণের দাবিতে কৃষকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কৃষক লুৎফর রহমান বলেন, “কয়েক দিন ধরে চেষ্টা করেও তারা জমির জন্য প্রয়োজনীয় সার পাননি। ডিলারের বিরুদ্ধে সার কালোবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। এখনই ক্ষেতে সার দেওয়ার সময়। আজ-কালকের মধ্যে সার না পেলে রোপণই করা যাবে না।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আসমা-উল-হোসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ভারপ্রাপ্ত ইউএনও আসমা-উল-হোসনা বলেন, সার না পাওয়া কৃষকদের আইডি কার্ড চাওয়া হয়েছে। যাচাই-বাছাই করে আগামীকাল থেকে তাদের সার দেওয়া হবে। এমন আশ্বাসের পর কৃষকরা রাস্তা অবরোধ তুলে নেন। তিনি আরও জানান, বিক্রয়কেন্দ্রের মজুদ ও বিক্রির হিসাব নেওয়া হচ্ছে এবং অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, উপজেলায় কোনো সার সংকট নেই। যারা একাধিকবার সার নিয়ে গিয়ে জনদুর্ভোগ তৈরি করছেন, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সার বিতরণে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মেসার্স মোজাহিদ ট্রেডার্সের মালিক রুমান বলেন,আমার ঘরে ১৭৪ ব্যাগ সার ছিল। কিন্তু হঠাৎ করে ৫ থেকে ৭শ লোক চলে আসায় সার বিতরণ করতে পারিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০