Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় হৃদয়বিদারক ঘটনা: দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যার সন্দেহ

বগুড়ায় হৃদয়বিদারক ঘটনা: দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যার সন্দেহ

বগুড়ার শাজাহানপুর শয়ন ঘর থেকে সাদিয়া মোস্তারী (২৪)’র ঝুলন্ত এবং ৪ বছর বয়সী সাহিফা ও ৮ মাস বয়সী সাইদ নামের দুই শিশু সন্তানের জবাই করা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয় এবং সাদিয়ার স্বামী সেনা সদস্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি মন্ডলপাড়া গ্রামে। হৃদয় বিদারক এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ৬ বছর আগে খলিশাকান্দি মন্ডলপাড়া গ্রামের কৃষক আব্দুল বারীর ছেলে সেনা সদস্য শাহাদত হোসেন ওরফে কাজল (৩০)’র সাথে পার্শ্ববর্তী ভান্ডারপাইকা উত্তরপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে সাদিয়া মোস্তারীর বিয়ে হয়। 

শাহাদত হোসেন ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত। দুই শিশু সন্তানকে কে নিয়ে সাদিয়া খলিশাকান্দি মন্ডলপাড়ায় নিজ বাড়িতে থাকতেন। গত বৃহস্পতিবার ৭ দিনের ছুটিতে বাড়ি এসেছেন শাহাদত হোসেন। তার বসতবাড়ির দুটি শয়ন কক্ষ। আজ মঙ্গলবার সকালে সাদিয়া রান্না করছিলেন। আর স্বামী শাহাদত হোসেন একটি কক্ষে শুয়ে ছিলেন।

এক পর্যায়ে সকাল ১০টার দিকে শাহাদত শয়ন কক্ষ থেকে বেড়িয়ে অপর শয়ন কক্ষটি ভেতর থেকে বন্ধ করা দেখতে পান। তিনি শাবল দিয়ে কক্ষের দরজা ভেঙ্গে দেখতে পান ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত সাদিয়া’র লাশ এবং বিছানার উপড় দুই শিশু সন্তানের জবাই করা লাশ পড়ে আছে। শাহাদতের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে।

স্থানীয়রা শাহাদতকে আটকে রেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেই সাথে শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। সংবাদ পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাদিয়া তার দুই শিশু সন্তানকে বটি দিয়ে জবাই করে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ঘটনার পরিপূর্ণ তদন্ত ও লাশের ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর  মা ও দুই শিশু সন্তান নিহতের প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০