
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের শুরুতেই বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (পহেলা জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন পরিচালিত উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নতুন বছরের শুরুতে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকের সঞ্চালণায় এ সময় প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।