Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে দুই বাল্যবিয়ে পন্ড করলেন এসি ল্যান্ড! বরের ৩ মাসের কারাদন্ড

বড়াইগ্রামে দুই বাল্যবিয়ে পন্ড করলেন এসি ল্যান্ড! বরের ৩ মাসের কারাদন্ড

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে একদিনে দুইটি বাল্য বিয়ে পন্ড করে দিয়েছেন এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ফুলবতী গ্রামে তিনি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে বাল্যবিয়ে করার দায়ে বর রতন সরদার (২৬) কে ৩ মাসের কারাদন্ড এবং এর আগে সকাল ১১টার দিকে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কুমরুল গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতা আব্দুর রশিদ (৫০)কে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, বাল্যবিয়ে সম্পন্ন করার পর বালিকাবধূ নিয়ে রওনা দেওয়ার সময় আকস্মিক কনের বাড়িতে হাজির হন এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। এ সময় বর ও কনেকে রেখে দ্রুত সটকে পড়েন তাদের মা-বাবা। পরে স্থানীয় অন্যান্য অভিভাবকদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে কারাদন্ডাদেশ প্রদান এবং ১৪ বছর বয়সী কনেকে উপস্থিত স্বজনদের কাছে মুচলেকার মাধ্যমে হস্তান্তর করেন। কারাদন্ডপ্রাপ্ত রতন সরদার বড়াইগ্রাম পৌরশহরের লক্ষীকোল এলাকার ইদ্রিস সরদারের ছেলে।

এর আগে উপজেলার জোয়াড়ি কুমরুল গ্রামের আব্দুর রশিদ তার ১৬ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজির হন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবা আব্দুর রশিদকে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, রাত ১০টার দিকে দন্ডপ্রাপ্ত রতন সরদারকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর জানান, বাল্যবিয়ে প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি দেশের প্রচলিত আইন প্রযোগের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করার কাজ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

১০

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১১

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১২

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১৩

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৪

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৫

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৬

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৭

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৮

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৯

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

২০