Shakil Shah
১৬ এপ্রিল ২০২৪, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

বড় বোনের বাড়িতে বিয়ে অনুষ্ঠানে গিয়ে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আকিব হাসান (১৫)। সাথে নেয় মামাতো ও ফুপাতো ভাই সাগির আলম (৮) ও জাওয়ার হোসেন লাদেন (২০) কে। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় তিনজন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে আকিব হাসানের মৃত্যু হয়। এর আগে নাটোরের বড়াইগ্রাম পৌরশহরের কালীবাড়ি এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিব হাসান বড়াইগ্রাম পৌরসভার বাটরা গোপালপুর এলাকার আব্দুল খালেকের ছেলে ও পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, উপজেলার ধামানিয়াপাড়ায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে সৌখিনতা বশে তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় এবং এই দুর্ঘটনার শিকার হয়।

তাদেরকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আহত দুই জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১০

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১২

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

১৩

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

১৪

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

১৫

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

ঈদকে সামনে রেখে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রমের উদ্বোধন

১৮

মাদারিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

২০