
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ১নং ইউনিয়ন বড়াইলে আইনের শাসন প্রতিষ্ঠা করার পাশাপাশি শান্তি শৃংখলা বজায় রাখতে ও বড়াইল গ্রামের ৪ বাড়ি গোষ্ঠীর ঐক্য ধরে রাখতে সাংবাদিক কাজী ইমরুল কবীর সুমনকে আহ্বাক ও জালাল উদ্দীন মীরকে সদস্য সচিব করে “বড়াইল চার বাড়িগোষ্ঠী ঐক্য ফোরাম” গঠন করা হয়েছে। চার বাড়িগোষ্ঠীর মানুষদের ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা, পৈত্রিক ও ক্রয় করা সম্পত্তি উদ্ধারে কাজ করবে এ কমিটি।
উল্লেখ্য, বড়াইল পশ্চিম পাড়া মীরবাড়ির মৃত জহিরুল ইসলাম মীর সাহেবের বড় ছেলে জালাল উদ্দীন মীর। গাজীপুর সদরের সালনা’র জেএম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী। অন্য দিকে, বীরগাঁও হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এবং স্থানীয় রাজস্ব ও হিসাব নিরীক্ষা (এজিবি) এর সাবেক অডিট সুপারিন্টেন্ডেন্ট ও বড়াইলের প্রথম গ্র্যাজুয়েট কাজী বাড়ির স্যার কাজী আব্দুল লতিফ সাহেবের মেঝো ছেলে কাজী ইমরুল কবীর সুমন।
গতকাল রাজধানীর তেজগাঁও কলেজে অনুষ্ঠিত এক সভায় ‘বড়াইল চার বাড়িগোষ্ঠী ঐক্য ফোরাম’ এর লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিধি নিয়ে আলোচনা করা হয়। কাজী বাড়ির সর্ব জনাব কাজী ইমরুল কবীর সুমন, আব্দুল আউয়াল, মীরবাড়ির জালাল উদ্দীন মীর, নাজমুল মীর এ সময় তাদের মতামত তুলে ধরেন।
সামাজিক কল্যাণে এ সংগঠনে দেশ বিদেশে অবস্থানকারী বড়াইলের চার বাড়িগোষ্ঠী সংশ্লিষ্ট লোকজন ও শুভাকাঙ্খীরা সদস্য হতে পারবেন।