Shakil Shah
৬ সেপ্টেম্বর ২০২১, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছী-নওগাঁ সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

মো. মিঠু হাসান, বদলগাছী (নওগাঁ) :

সংস্কারের অভাবে নওগাঁ-বদলগাছী সড়ক বেহাল হয়ে আছে। পিচ উঠে সড়কটির অসংখ্য স্থানে ভাঙাচোরা, খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি ভোগান্তি পোহাচ্ছে মানুষ। বালু, ইট ও পণ্যবাহী ভারী ট্রাক চলাচল করায় সড়কটির অধিকাংশ স্থান দেবে গেছে। আবার কোথাও তৈরি হয়েছে খানাখন্দ। সংস্কার না হওয়ায় খানাখন্দ ও গর্তের সংখ্যা বেড়ে সড়কটির অবস্থা আরও খারাপ হচ্ছে। বৃষ্টি হলে গর্ত ও খানাখন্দে জমা পানিতে এবং শুষ্ক সময়ে ধুলাবালুর দুর্ভোগের মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সড়ক ও জনপথ (সওজ) নওগাঁ কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে বদলগাছী উপজেলা সদর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ১৮ কিলোমিটার। সর্বশেষ ২০১৫ সালে সড়কটি সংস্কার ও প্রশস্তকরণ কাজ করা হয়। নওগাঁ থেকে এই সড়ক দিয়েই বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার যেতে হয়।

এ ছাড়া নওগাঁ পত্নীতলা, সাপাহার ও ধামইরহাট উপজেলাবাসীর চলাচলের প্রধান রাস্তা এটি। রাস্তাটি ২২ টনের বেশি যান চলাচলের উপযোগী নয়, কিন্তু ৩০ থেকে ৪০ টন ওজনের পণ্যবাহী যানও চলাচল করছে। প্রতিদিন সড়কটি দিয়ে ১০ থেকে ১২ হাজার যানবাহন চলাচল করে। রোববার দুপুরে বদলগাছী মাতাজি সড়ক এলাকায় গিয়ে দেখা যায়, একটি ধান বোঝায় ট্রাক রাস্তার গর্তে উল্টে পড়ে আছে এবং দীর্ঘ যানয়টের সৃষ্টি হয়েছে। ট্রাকটি গর্তে আটকা পড়া ওই ট্রাকের চালক বেলাল হোসেন বলেন, সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে কাঁচা মাটি বের হয়ে পড়েছে। এর ফলে ট্রাকের চাকা দেবে উল্টে গেছে। এখন বারবার চেষ্টা করেও গাড়ি আর তুলতে পারছি না। ধানসহ ট্রাকের ওজন ৩০ টনের ওপরে হবে। এখন মনে হচ্ছে এই ট্রাক গর্ত থেকে তোলার জন্য ট্রাকের বালু নামিয়ে ফেলতে হবে।

আদ্-দ্বীন পরিবহনের বাসের চালক শফিকুল ইসলাম বলেন, সারা রাস্তায় গর্ত আর ভাঙাচোরা। রাস্তার এই অবস্থার কারণে আগে যেখানে নওগাঁ থেকে বদলগাছী যেতে সর্বোচ্চ ২০ মিনিট সময় লাগত। এখন সেখানে ৫০ থেকে ৬০ মিনিট সময় লাগতেছে। খানাখন্দের কারণে গাড়ি প্রচুর ঝাঁকুনি খায়। গাড়ির ঝাঁকুনিতে শরীর বিষের মতো ব্যথা হইয়া যায়।

এ বিষয়ে নওগাঁ সওজ আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী সাজেদুর রহমান বলেন, সড়কটিসহ নওগাঁর পাঁচটি আঞ্চলিক সড়ক সংস্কারের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। তবে আপাতত গাড়ির চাকা যাতে চলতে পারে, সে জন্য রাস্তাটির বেশি খারাপ অংশে ইট-খোয়া ফেলা হবে। খুব দ্রুতই সড়কটিতে সাময়িক এই সংস্কারকাজ শুরু করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০