Shakil Shah
৮ সেপ্টেম্বর ২০২১, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্দুকের সামনে দাঁড়ালেন ‌‘অকুতোভয়’ আফগান নারী

তালেবানের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের  সামনে ভয়ডরহীন এক আফগান নারী

ভোরের দর্পণ ডেস্ক:

চীনের বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারের স্মৃতিই যেন ফিরল আফগানিস্তানের রাজধানী কাবুলের এক রাস্তায়। প্রায় ৩২ বছর আগে যেমন চীনা সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি; ঠিক তেমনই তালেবানের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের সামনে ভয়ডরহীন এক আফগান নারীকে দেখল বিশ্ব। এই দৃশ্যের অবতারণা হয়েছে মঙ্গলবার, যখন কাবুলে রাস্তায় তালেবানবিরোধী বিক্ষোভ করছিলেন একদল নারী।

নারীদের ওই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে তালেবান যোদ্ধারা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে তালেবানের যোদ্ধারা বন্দুকের বেয়নেটও তাক করে। ঠিক তখনই জনতার দিকে তালেবানের এক সদস্যের তাক করা বন্দুকের সামনে ভয়ডরহীনভাবে দাঁড়িয়ে যান ওই নারী।

মঙ্গলবার অন্তত আফগানিস্তানের তিনটি স্থানে তালেবান এবং পাকিস্তানের বিরোধিতায় বিক্ষোভ করেছেন কয়েকশ’ নারী এবং পুরুষ। এসব বিক্ষোভের একটি অনুষ্ঠিত হয়েছে কাবুলে পাকিস্তান দূতাবাসের সামনে; নারীদের নেতৃত্বে।

আফগান নারীর দিকে তাক করা ছবিটি টুইট করেছেন দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজের সাংবাদিক জাহরা রহিমি। তিনি লিখেছেন, ‘এক আফগান নারী ভয়ডরহীনভাবে তালেবানের সশস্ত্র একজন যোদ্ধার সামনে দাঁড়িয়ে রয়েছেন; যিনি তার বুকের দিকে তাক করেছেন বন্দুক।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর অনেকেই ওই নারীর প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে চীনা সৈন্যদের ট্যাংকের সামনে নির্ভয়ে দাঁড়ানো এক ব্যক্তির স্মৃতিকেই ফিরিয়ে আনলো কাবুলে তালেবানের যোদ্ধার বন্দুকের সামনে দাঁড়ানো ওই নারী।

১৯৮৯ সালের ১৫ এপ্রিল থেকে চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। ৪ জুন চীনা সেনাবাহিনীর সদস্যরা সেই বিক্ষোভ দমন করেন। বিক্ষোভ থামাতে গুলি, কামান সবকিছুর ব্যবহার হয়।

dhakapost
১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে চীনা সৈন্যদের ট্যাংকের সামনে নির্লিপ্ত দাঁড়িয়ে এক ব্যক্তি

সেই বিক্ষোভের একটি ছবি বিশ্বকে চমকে দিয়েছিল। ছবিতে দেখা যায়, চীনা সেনাবাহিনীর ট্যাঙ্কের পথ আটকে দাঁড়িয়েছেন এক ব্যক্তি। পরবর্তীতে পথ আটকে দাঁড়ানো ব্যক্তির আর কোনও খোঁজ না পাওয়া গেলেও সেই ছবি ‘আইকনিক’ তকমা পেয়েছিল। সেই দৃশ্যই এবার দেখা গেল কাবুলের রাস্তায়।

গত সপ্তাহে আফগানিস্তানজুড়ে তালেবানবিরোধী বিক্ষোভ ক্রমবর্ধমান হারে বেড়েছে। তালেবানের অতীত নৃশংস শাসন ফিরে আসার আশঙ্কায় দেশটিতে অনেকেই বিক্ষোভ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ-পদযাত্রা করছেন শত শত মানুষ। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার দেখা যায়। মুখে তালেবানবিরোধী স্লোগান। তালেবানের সশস্ত্র সদস্যরা এই বিক্ষোভ তাকিয়ে তাকিয়ে দেখছেন।

সূত্র: রয়টার্স, এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০