Admin Panel
১৫ ডিসেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে ডিগ্রি পাচ্ছেন পাঁচ হাজার শিক্ষার্থী

রাজশাহীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদপ্রাপ্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী রবিবার ( ২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সমাবর্তনে ৫৩৮৪ জন গ্রাজুয়েট ডিগ্রি গ্রহণ করবেন। দ্বিতীয় সমাবর্তন আয়োজন বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরতে আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা সমাবর্তন আয়োজন সংক্রান্ত নানা বিষয় সাংবাদিকদের  সামনে উপস্থাপন করেন এবং তিনি এবিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও সাফল্যের ধারাবাহিকতায় আগামী ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক।

তিনি আরও জানান, সমাবর্তনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শর্মিন এস. মুরশিদ। তিনি সমাবর্তনের চেয়ার হিসেবে গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন। সমাবর্তনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য গবেষক ও প্রকৌশল বিজ্ঞানী, কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন।

উপাচার্য জানান, এবারের সমাবর্তনে সামার ২০২০ হতে স্প্রিং ২০২৫ সেমিস্টার পর্যন্ত স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ ৫৩৮৪ জন গ্রাজুয়েট ডিগ্রি গ্রহণ করবেন। তিনটি অনুষদ-কলা ও সামাজিক বিজ্ঞান, বাণিজ্য ও আইন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীন ১১ টি বিভাগের শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ নেবেন। কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের চ্যান্সেলর গোল্ড মেডেল ও ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, সমাবর্তনের মূল আয়োজন শেষে দ্বিতীয় পর্বে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, বাণিজ্য ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, প্রক্টর ড. আব্দুল আউয়াল, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), জার্নালিজম বিভাগের কোঅর্ডিনেটর শাতিল সিরাজ, ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার গোলাম রাব্বানী।

সংবাদ সম্মেলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের কাউন্টডাউন উদ্বোধন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০