Bhorer Darpan Online
১৮ অগাস্ট ২০২০, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কম্পিউটার চুরির সাথে জড়িত সকলের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বশেমুরবিপ্রবি’র ছাত্রলীগ কর্মী মো.জাহাঙ্গীর আলম, শেখ তারেক, বাবুল শিকদার বাবু এবং ফাহাদ সার্জিল বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, “ইতিমধ্যে কম্পিউটার চুরির ঘটনায় মাসরুল ইসলাম পনি শরীফ নামের একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কিন্তু শুধুমাত্র একজন শিক্ষার্থীর পক্ষে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে এতো বড় চুরির ঘটনা ঘটানো সম্ভব নয়। আমরা চাই কম্পিউটার চুরির সাথে জড়িত সকলের নাম যেনো অচিরেই প্রকাশ করা হয় এবং তাদেরকে যেনো দ্রæত বিচারের আওতায় আনা হয়।” মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, রেস্টুরেন্ট থেকে যখন কম্পিউটার চুরির ঘটনায় জড়িত শিক্ষার্থীকে আটক করা হয় তখন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাও ওই শিক্ষার্থীর সাথে রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা আরও বলেন, কম্পিউটার চুরির ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটিতে যদি সন্দেহজনক কেউ থাকে তাহলে তাকে যেনো বাদ দেয়া হয়। এসময় তারা এ ঘটনা সহ ইতিপূর্বে কম্পিউটার চুরির ঘটনা সমূহের বিচার নিশ্চিতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া, ছাত্রলীগ কর্মী ফাহাদ সার্জিল জানান, তিনি ১৮ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সেই সময় গেটে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তাকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বাঁধা দেয় এবং জানায় করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত প্রবেশ নিষেধ। কিন্তু একই সময় তিনি চুরির ঘটনায় গ্রেফতারকৃত শিক্ষার্থী পনিসহ আরও কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জয়বাংলা চত্বরে দেখতে পান। এসময় তিনি নিরাপত্তা কর্মীদের নিকট জানতে চান পনি কিভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। উত্তরে নিরাপত্তা কর্মীরা তাকে জানান, পনি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছে। এ বিষয়ে গত ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের গেটে দায়িত্ব পালনকারী নিরাপত্তাকর্মী আবু বকর জানান, “১৮ জুলাই পনি নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে আমরা প্রথমে তাকে বাঁধা দেই এবং কর্তৃপক্ষের কারো অনুমতি নিতে বলি। এসময় তিনি এক কর্মকর্তাকে ফোন দেন এবং সেই কর্মকর্তা আমাদেরকে বলেন, পনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে যেনো প্রবেশ করতে দেই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০