৭ মে ২০২০, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বসুন্ধরা সিটি বন্ধের ঘোষণায় দেশজুড়ে প্রশংসার বন্যা

বসুন্ধরা সিটি বন্ধের  দেশজুড়ে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৭০৬ জন। মোট শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। নতুন ১৩ মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে। এর মাঝেই সরকার দেশের সব দোকান-শপিং মল খোলার ঘোষণা দিয়েছে। তবে বসুন্ধরা সিটি শপিংমল ঈদে আগ পর্যন্ত না খোলার সিদ্ধান্ত নিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এতে দেশজুড়ে প্রশংসিত হয়েছেন তিনি।

কণ্ঠশিল্পী শতাব্দী ভব সোশ্যাল সাইট ফেসবুকে লিখেছেন, ‘বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এবং নিউমার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। আশা করছি অন্যান্য মাকের্ট ও শপিংমলের সমিতিগুলোও সঠিক সিদ্ধান্ত নেবে। সবার আগে বেঁচে থাকতে হবে, ব্যবসা পরেও করা যাবে…।’
 
নুরুল ইসলাম গাজী লিখেছেন, ‘অভিনন্দন.. বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেট, চন্দ্রিমা ও গাউছিয়া সুপার মার্কেটও না খোলার মালিক পক্ষের সিদ্ধান্তের জন্য।’

মো. আব্দুল মোমিন নামে একজন লিখেছেন, ‘বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে কেনাকাটা তুলনামূলক স্বাস্থ্যবিধি মেনে কিছুটা হলেও সম্ভব ছিল। তারপরও বন্ধ রাখার সিদ্ধান্তে বসুন্ধরা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমান অবস্থা যে দিকে এগিয়ে চলেছে, সেটা বিবেচনায় অন্যরাও সময়োপযোগী সিদ্ধান্ত নেবে বলে আমরা সাধারণ জনগণ মনে করি।
 
মোশাররফ মামুন লিখেছেন, ‘বসুন্ধরা একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে শপিংমলে খুব বেশি বেচা-কেনাও হবে না। প্রথমত, অনেকের হাতে টাকা নেই। দ্বিতীয়ত, যাদের কাছে টাকা আছে, তারাও কতটুকু করোনার ঝুঁকি নিয়ে কেনাকাটা করবে, সেটিও ভাববার বিষয়। তাই বেশি তাড়াহুড়ো না করে সময় নিয়ে অর্থনীতি চালু করলে এসব ক্ষতি মধ‍্যম সময়ের মধ‍্যেই আমরা পুষিয়ে নিতে পারব। কিন্তু অতিরিক্ত তাড়াহুড়ো করে সব খুলে দিলে মৃত্যু ও আক্রান্ত ব‍্যাপকভাবে বেড়ে অর্থনীতি একেবারে অচল করলে, তা রিকভারি করা হবে অনেক কঠিন।’

শাহেদ চৌধুরী লিখেছেন, ‘বাংলাদেশের এই দুইটা শপিং মলে সবচেয়ে বেশি সুবিধা। উনারা বুঝেছে যে, করোনা ছড়িয়ে গেলে উনাদের রেপুটেশন খারাপ হবে। দুই মার্কেট মালিকপক্ষ কে সচেতন হওয়ার জন্য ধন্যবাদ রইল। বাচ্চারাও নিরাপদে রইল। আশা করি, অন্যান্য মার্কেট মালিকদেরও বোধদয় হবে।’ এমন অসংখ্য প্রশংসাসূচক পোস্টে ছেয়ে গেছে সোশ্যাল সাইট। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেইজে ধন্যবাদ জ্ঞাপন করছেন সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১০

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১১

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১২

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৩

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৪

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৫

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৬

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৭

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৮

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০