১ মে ২০২০, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বসুন্ধরা হাসপাতালে পরিচালক নিয়োগ, ৪ মে উদ্বোধনের পরিকল্পনা

হাসপাতাল পরিচালনা করার জন্য যে মডিউল তৈরি করা হয়, সে বিষয়ে একাধিক মিটিং সম্পন্ন হয়েছে। বসুন্ধরা করোনা হাসপাতাল পরিচালনায় একজন পরিচালকসহ দু’জন উপ-পরিচালক নিয়োগ পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে, আগামী ৪ মে বসুন্ধরা করোনা হাসপাতাল শুরুর যে পরিকল্পনা স্বাস্থ্যমন্ত্রী দিয়েছেন, সেটা আর থেমে থাকছে না।

শুক্রবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন।

তিনি বলেন, আমার মনে হয় নির্দিষ্ট সময়েই আমরা শুরু করতে পারবো। আশা করছি যে আমাদের সরকার প্রধানই এটা উদ্বোধন করবেন। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমরা; দু’পক্ষ থেকেই অধিদপ্তরে অনুরোধ জানানো হয়েছে। আমরা অনুরোধ করেছি এজন্য যে, এটা জনগুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের এ যাবত ইতিহাসের একটা মাইলফলক হিসেবে থাকবে এ ঘটনা। তাই আমরা চাই সরকার প্রধানই এর উদ্বোধন করুক।

…হাসপাতাল নির্মাণের কাজের সবশেষ অবস্থা নিয়ে তিনি বলেন, আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। হলগুলোতে কিছু টিউনিং চলছে। যেহেতু তারিখ ঘোষণা হয়েছে, সেহেতু যে কোনো সময় তারা এলে কাজ শুরু করতে পারবে।

‘দেশ ও মানুষের কল্যাণে’ প্রতিপাদ্যে আলোয় পথচলা বসুন্ধরা গ্রুপ করোনা ভাইরাসের এই দুর্যোগকালেও দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছে। দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতির ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল পরির্দশন করে পরবর্তী সময়ে এটাকে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন স্থাপনের উদ্যোগ নেয়। কোভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০